আন্তর্জাতিক ডেস্কঃ সাধারণত নারীদের মা হওয়ার জন্য ২০ থেকে ২৪ বছর হচ্ছে উপযুক্ত সময়। তবে মা হওয়ার জন্য ৩০ বছর পর্যন্ত তেমন ঝুঁকি থাকে না এমন মত ডা. আতিকা সুলতানার। তবে ৩০ বছরের পর ঝুঁকি বাড়তে থাকে। এ ছাড়া ৩৫ বছরের পর মারাত্মক ঝুঁকির শঙ্কা রয়েছে বলে মনে করে এই বাংলাদেশি চিকিৎসক। কিন্তু গিলগিট-বাল্টিস্তান পাকিস্তানের একেবারে উত্তরে অবস্থিত পাক অধিকৃত কাশ্মীর। কারাকোরাম, পশ্চিম হিমালয়, পামির ও হিন্দুকুশ পর্বতশ্রেণী দিয়ে ঘেরা হুনজা উপত্যকা।
চারদিক উঁচু পাহাড়ে ঘেরা এই উপত্যকার। এ উপত্যকায় যে গ্রামগুলো রয়েছে, তাও একটি আরেকটি থেকে বিচ্ছিন্ন। কিন্তু পৃথিবীর এই উপত্যকার অধিবাসীরা অনন্য তাদের গর্ভধারণ ক্ষমতার ও আয়ুষ্কালের জন্য। এখানে মানুষের গড় আয়ুর সঠিক হিসাব জানা না গেলেও ধারণা করা হচ্ছে উপত্যকার অধিবাসীদের গড় আয়ু ৯০-১০০ বছর।
গবেষণায় দেখা যায়, উপত্যকার বাসিন্দাদের মধ্যে ৬০ থেকে ৯০ বছরের নারীরাও সন্তানধারণে সক্ষম। হুনজা উপত্যকার এই অধিবাসীরা বুরুশো নামে বেশি পরিচিত। বুরুশোদের দেখে মনে হয়, তারা যেন সব সময় নিজেদের যৌবনেই রয়েছেন। বয়সের ছাপ চোখেমুখে পড়ে না তাদের। বুরুশোদের জীবনযাপনেই তাদের যৌবন ধরে রাখার রহস্য লুকিয়ে রয়েছে।
হুনজা উপজাতি
বিজ্ঞানীদের মতে, এই উপত্যকায় প্রচুর পরিমাণ ফলমূল, সবজি পাওয়া যায়, যেগুলো খুবই পুষ্টিকর। এই সব খাবারেই লুকিয়ে রয়েছে বুরুশোদের দীর্ঘায়ু হওয়ার রহস্য। দুধ, দই থেকে শুরু করে নানা রকম ফল এবং শাক-সবজি খেয়ে থাকেন বুরুশোরা। পাশাপাশি বুরুশোরা এমন এলাকায় থাকেন যেখানে বায়ু দূষণের পরিমাণ প্রায় শূন্য। বুরুশোরা পাহাড়ের ধাপ কেটে কেটে জমি তৈরি করে সেখানে চাষবাদ করেন। আর সেখানে উৎপাদিত ফসলই তারা খান। এই উপত্যকার মানুষ খুবই কর্মঠ।
খাদ্যাভাস ও সুশৃঙ্খল জীবনযাপনের জন্য তাদের কোনো জটিল রোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। স্থানীয়দের কাছে আলসার, অ্যাপেনডিক্স প্রায় অপরিচিত রোগ।
হেনরি কোয়ান্ডা নামে এক বিজ্ঞানী হুনজা উপত্যকায় গিয়ে প্রায় ৬০ বছর ছিলেন। হুনজা উপত্যকার হিমবাহের পানি পরীক্ষা করে তিনি দাবি করেন, এই পানি ও খাদ্যাভাস বুরুশোদের দীর্ঘায়ুর কারণ।












