বরিশাল প্রতিনিধিঃ
বরিশালে মেয়াদোত্তীর্ণ এবং ডাক্তারদের দেয়া বিনামূল্যের স্যাম্পল ওষুধ বিক্রির দায়ে দুটি ফার্মেসিতে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার অধিদপ্তর। এ সময় দুই ফার্মেসি থেকে মেয়াদোত্তীর্ণ ও বিনামূল্যের স্যাম্পল ওষুধ জব্দ এবং ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বরিশাল জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ্ সোয়াইব মিয়ার নেতৃত্বে বুধবার (৬ জুলাই) এই অভিযান পরিচালিত হয়।
সোয়াইব মিয়া জানান, ওই দুটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগ ছিলো। তার প্রেক্ষিতে অভিযান চালিয়ে ওই দুটি ফার্মেসি থেকে বেশ কিছু মেয়াদোত্তীর্ণ এবং ডাক্তারদের প্রদর্শনের জন্য দেয়া স্যাম্পল (নমুনা) ওষুধ জব্দ করা হয়।










