বরিশাল প্রতিনিধিঃ
মেহেন্দিগঞ্জে ৪ জন ডাকাত সদস্যকে আটক করেছে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ । বুধবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার খাজুরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় এদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন, দরিচার খাজুরিয়া ইউনিয়নের অহিদ দেওয়ান,জলিল দেওয়ান, হাশেম দেওয়ান ও রিয়াজ দেওয়ান।
মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দরিচর খাজুরিয়ার পাতার বন এলাকায় অভিযান চালিয়ে ৪ জন ডাকাতকে আটক করা হয়েছে।
এসময় আরো কয়েকজন পালিয়ে যায়। তাদের গ্রেফতারের জন্য অভিযান অব্যহত আছে। এদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।










