বরগুনা প্রতিনিধিঃ
বরগুনার পাথরঘাটায় বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কবির হোসেন ( ৪৭) নামে এক ব্যাক্তি নিহত হয়েছে।
সোমবার সকাল ১১ ঘটিকার সময় উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের বাশতলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দের সামনে এ ঘটনা ঘটে।
নিহত কবির হোসেন বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায় কবির হোসেন তার মেয়ে বাড়িতে বেরাতে আসেন। সেখান থেকে বাড়িতে যাওয়ার পথে, মঠবাড়িয়া থেকে আসা রাফি এন্টারপ্রাইজ নামক গাড়িটা, কবির হোসেনের বহন কৃত মোটরসাইকেলটি সামনা সামনি ধাক্কা দেয়। এতে কবির হোসেন গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে পার্শবর্তী মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
ঘটানর পরেই পাথরঘাটা থানা পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে। তবে ড্রাইভার ও সুপারভাইজার পালিয়ে যায়।










