ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে মাওলানা আযীযুর রহমান নেছারাবাদী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থীদের অংশগ্রহণে ছন্দ, গল্প, কবিতা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে কলেজের মিলনায়তনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীরা একাডেমিক প্রতিযোগিতা, ছন্দ, গল্প ও কবিতা উপস্থাপনের পাশাপাশি কুইজ প্রতিযোগিতায় অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মো. আককাস সিকদার।
সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ডা. মুহাম্মদ মোসাদ্দেক হোসেন খান। অনুষ্ঠানে বক্তব্য দেন বরিশাল জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, রাজাপুর সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ আবু তাহের, সাংবাদিক অলোক সাহা, বাবুল হোসেনসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সৃজনশীল ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা হলে তাদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হয়। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের জ্ঞান, মেধা ও সৃজনশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।