জেলা প্রতিনিধি, ঝালকাঠি |
মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন এক মা। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে ঝালকাঠির নলছিটি উপজেলার তালতলা বাজার এলাকা থেকে ফরিদা বেগম নামের ওই নারী নিজের ছেলেকে চিহ্নিত করে আটকে সহায়তা করেন। অভিযুক্ত ছেলের নাম সোহাগ জোমাদ্দার (৩২)।
নলছিটি থানা পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় নলছিটি থানা পুলিশের একটি দল তালতলা বাজার এলাকায় অভিযানে গেলে ফরিদা বেগম নিজেও সেখানে উপস্থিত ছিলেন। অভিযুক্ত সোহাগকে দেখে তিনি পুলিশকে শনাক্ত করে দেন। তবে পুলিশ দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সোহাগ। পরে স্থানীয় গ্রামপুলিশের সহায়তায় তাকে আটক করে থানা হেফাজতে নিয়ে যায় নলছিটি থানা পুলিশ।
এর আগে ৪ আগস্ট নলছিটি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ফরিদা বেগম (৫২)। অভি










