• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি পলিসি
  • শর্ত ও নীতিমালা
  • যোগাযোগ করুন
  • Login
শনিবার, মার্চ ৭, ২০২৬
জনতার খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
No Result
View All Result
জনতার খবর
No Result
View All Result
প্রচ্ছদ রাজনীতি

মাঠ দখলের লড়াইয়ে সংঘাতের আশঙ্কা

জনতার খবর প্রকাশক জনতার খবর
জুলাই ২২, ২০২৩
in রাজনীতি
A A
মাঠ দখলের লড়াইয়ে সংঘাতের আশঙ্কা
2
VIEWS
ফেসবুকে শেয়ার করুনটুইট করুনপিন করুন

দেশের বড় দুই দল যার যার একদফা নিয়ে এখন বলতে গেলে পুরোপুরি মাঠে নেমে গেছে৷ ফলে ইতোমধ্যে সংঘাত-সংঘর্ষ আর মামলা শুরু হয়ে গেছে৷ বিশ্লেষকরা বলছেন, যদি সংলাপের মাধ্যমে সমাধান না করে রাজপথে ফয়সালা হয়, তার ফল হবে ভয়াবহ৷

গত ১২ জুলাই ঢাকায় সমাবেশের মাধ্যমে বিএনপি একদফা কর্মসূচি দেয়৷ তাদের একদফা হলো সরকারের পতন৷ সরকারের পদত্যাগের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন৷ একইদিনে শাসক দল আওয়ামী লীগও সমাবেশের মধ্য দিয়ে এক দফা ঘোষণা করে৷ তাদের একদফা হলো শেখ হাসিনার অধীনেই নির্বাচন৷ এরপর ১৮ জুলাই বিএনপির পদযাত্রা এবং আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভা যাত্রার দিনে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সংঘাত ও সংঘর্ষের ঘটনা ঘটে৷ কোনোটা ছিল আওয়ামী লীগ বনাম বিএনপি, আবার কোনোটা ছিল ত্রিমুখী৷ সেসব জায়গায় দুই দল এবং পুলিশ সংঘাত সংঘর্ষে জড়িয়ে পড়ে৷ লক্ষীপুরে বিএনপির সহযোগী সংগঠন কৃষক দলের একজন সদস্য এই সংঘাতে নিহত হন৷ পরেরদিনও বিএনপির পদযাত্রা এবং আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রার কর্মসূচিতে সংঘর্ষ হয়৷

আজ শনিবার (২২ জুলাই) ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সবাবেশ করবে বিএনপি৷ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগও সারা দেশে ‘তারুণ্যের জয়যাত্রা’ নামে কর্মসূচি পালন করছে৷

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতোমধ্যে বলেছেন, সরকার পদত্যাগ না করলে রাজপথেই ফয়সালা হবে৷ আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজনৈতিক কর্মসূচিতে বাধা নেই, তবে কোনো ধ্বংসাত্মক কাজ করলে কোনো রকম ছাড় দেওয়া হবে না৷

আরো দেখুন

নির্বাচন কমিশনে আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি

ইনশাআল্লাহ আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে: জামায়াত আমীর শফিকুর রহমান

বিএনপি এখন টানা কর্মসূচির মাধ্যমে মাঠের দখল শক্ত করতে চায়৷ আর সেজন্য তারা শুধু বিএনপি নয়, তাদের সহযোগী সংগঠনগুলোর মাধ্যমে কর্মসূচিতে নতুনত্ব আনার চেষ্টা করছে৷ সমমনা ৩৭টি দলকে মাঠে আরও সক্রিয় করতে চাইছে৷ সমমনা দল আরও বাড়াতে চাইছে৷

অন্যদিকে, আওয়ামী লীগও আগামী নির্বাচন পর্যন্ত টানা কর্মসূচির মাধ্যমে মাঠে থাকবে৷ তাদের টার্গেট, এই কর্মসূচির মাধ্যমে নির্বাচন পর্যন্ত মাঠে থেকে বর্তমান সরকারের অধীনে নির্বাচন সম্পন্ন করা৷ আর বিএনপির টার্গেট, এই সরকারের অধীনে কোনো নির্বাচন হতে না দেওয়া৷

বিদেশিদের তৎপরতায় এখন পর্যন্তু দুই দলকে সংলাপে রাজি করানো যাচ্ছে না৷ দুই দলের অনঢ় অবস্থানের কারণে সংলাপের আশা আপাতত করা যাচ্ছে না৷ তারা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য যাদের প্রতিনিধির সঙ্গেই কথা বলেন না কেন, যার যার একদফাই তুলে ধরছেন৷

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এস কামাল হোসেন বলেন, ‘আমরা মাঠে নেমেছি৷ নির্বাচন পর্যন্ত মাঠে থাকব৷ শেখ হাসিনার অধীনে নির্বাচন করার পর আমরা ঘরে উঠব৷ বিএনপি চাইলেও কোনো ধ্বংসাত্মক কাজ করতে পারবে না৷ দেশের মানুষ তাদের প্রতিরোধ করবে৷’

এস এস কামাল হোসেন বলেন, ‘২০১৩ সাল থেকে বিএনপি রাজপথে আছে৷ অনেক কিছু করার চেষ্টা করেছে৷ বেগম খালেদা জিয়া ঘরে চলে গেছে৷ মির্জা ফখরুলও ঘরে চলে যাবে৷ মির্জা ফখরুল তারেক জিয়ার নির্দেশে একটা অনির্বাচিত সরকার ক্ষমতায় আনার চেষ্টা করছে৷ তারা দেশের বিরুদ্ধে, দেশের সংবিধানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে৷ এর জবাব জনগণ দেবে৷’

এ বিষয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘আমরা ধ্বংসাত্মক কাজ না করতেই তো আমাদের নেতাদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে৷ গ্রেপ্তার করছে, মামলা দিচ্ছে৷ কেউ বাড়িতে থাকতে পারছে না৷ এগুলো স্বৈরাচারী ও ফ্যাসিবাদী সরকারের কাজ৷ আমরা এই দমন-পীড়ন উপেক্ষা করেই আন্দোলনের মাঠে থাকবে৷ আমাদের জয় হবেই৷’

এমরান সালেহ প্রিন্স আরও বলেন, ‘সরকার এখন নানা ধরনের হুমকি দিচ্ছে৷ কিন্তু, এই হুমকিতে কোনো কাজ হবে না৷ সরকারকে বিদায় নিতেই হবে৷’

এক প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, ‘এই আন্দোলনে যদি রক্ত ঝরে, সাধারণ মানুষের ক্ষতি হয়, তার দায় সরকারকেই নিতে হবে, প্রধানমন্ত্রীকেই নিতে হবে৷ ওবায়দুল কাদেরকে নিতে হবে৷ এই দায় আওয়ামী লীগের৷ তারা জনগণের দাবিকে উপেক্ষা করে ক্ষমতা ধরে আছে৷ জনগণ হলো রাষ্ট্রের মালিক৷ তাদের মালিকানা কেড়ে নেওয়া হয়েছে৷’

রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন বলেন, ‘রাজপথে সমাধান অনেক ক্ষতি ডেকে আনে৷ আমরা অতীতে তা দেখেছি৷ তাই প্রকাশ্যে না হলেও পর্দার আড়লে আলাপ-আলোচনার মাধ্যমে একটা সমাধান হওয়া প্রয়োজন৷’

অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন বলেন, ‘এর নানা ধরনের পরিণতি হতে পারে৷ ২০০৬ সালের মতো একটা ভিন্ন ধরনের সরকারও চলে আসতে পারে৷ আবার ১৯৯৬ সালে আওয়ামী লীগের আন্দোলনের মুখেও একটি পরিস্থিতি আমরা দেখেছি৷ সংঘাত আরও বাড়বে, নয়তো অন্য কোনো শক্তি সুযোগ নেবে৷ আগে আমরা তো এরকমই হতে দেখেছি৷’

অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন আরও বলেন, ‘বাংলাদেশের রাজনীতির একটা গ্লোবালাইজেশন হয়েছে৷ অতীতে এমন কখনো দেখা যায়নি৷ এখন বাইরের দেশগুলো কতটা রোল প্লে করে তা দেখার আছে৷ আমরা তো সব কিছু জানি না৷ আর রাজনৈতিক নেতারা সবকিছু বলেন না৷ বাইরে যা বলেন ভেতরে হয়তো অন্যকিছু হচ্ছে৷ এখন দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়৷’

Tags: মাঠ দখলের লড়াইয়ে সংঘাতের আশঙ্কা
শেয়ার করুনTweetপিন করুন

এই বিভাগের আরো খবর

নির্বাচন কমিশনে আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি

নির্বাচন কমিশনে আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি

জুলাই ২৭, ২০২৫
ইনশাআল্লাহ আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে: জামায়াত আমীর শফিকুর রহমান

ইনশাআল্লাহ আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে: জামায়াত আমীর শফিকুর রহমান

জুলাই ১৯, ২০২৫
তারেক রহমানকে দেশে ফেরানোর প্রস্তুতি চলছে: আমীর খসরু মাহমুদ

তারেক রহমানকে দেশে ফেরানোর প্রস্তুতি চলছে: আমীর খসরু মাহমুদ

জুন ২০, ২০২৫
এনসিসি গঠনে একমত নয় বিএনপি : সালাহউদ্দিন আহমদ

এনসিসি গঠনে একমত নয় বিএনপি : সালাহউদ্দিন আহমদ

জুন ১৮, ২০২৫
আন্দোলন স্থগিত করেছেন ইশরাক হোসেন

আন্দোলন স্থগিত করেছেন ইশরাক হোসেন

মে ২২, ২০২৫
কাকরাইলে ইশরাক সমর্থকদের রাতভর অবস্থান, সকালেও কর্মসূচি অব্যাহত রয়েছে

কাকরাইলে ইশরাক সমর্থকদের রাতভর অবস্থান, সকালেও কর্মসূচি অব্যাহত রয়েছে

মে ২২, ২০২৫

জনপ্রিয় সংবাদ

  • কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গাছ থেকে পরে দিন মজুরের মৃত্যু

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানকে মারধর ও হেনস্থা করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0

প্রকাশক ও সম্পাদক:
মোঃ মাসউদুল আলম
ফোন: +৮৮০৪৯৫৬৫৭১
janatarkhabor.bd@gmail.com

“জনতার খরব” বাংলাদেশের সুস্থ্যধারার সংবাদ পরিবেশনকারী অন্যতম জনপ্রিয় একটি গণমাধ্যম।

আমাদের অনুসরণ করুন:

বাছাইকৃত সংবাদ

কাঠালিয়ায় অগ্নিকাণ্ডে দুইটি বসতঘর পুড়ে ৫ লাখ টাকার ক্ষতি

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়ি-ঘরে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগে

ঝালকাঠির নলছিটিতে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

ঝালকাঠি আইনজীবী সমিতি নতুন সভাপতি শাহাদাৎ, সোহেল সম্পাদক

সর্বশেষ সংবাদ

কাঠালিয়ায় অগ্নিকাণ্ডে দুইটি বসতঘর পুড়ে ৫ লাখ টাকার ক্ষতি

কাঠালিয়ায় অগ্নিকাণ্ডে দুইটি বসতঘর পুড়ে ৫ লাখ টাকার ক্ষতি

মার্চ ৫, ২০২৬
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়ি-ঘরে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগে

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়ি-ঘরে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগে

মার্চ ৫, ২০২৬

জনপ্রিয় সংবাদ

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

আগস্ট ২৮, ২০২৪
কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

আগস্ট ৩, ২০২২
  • About
  • Advertise
  • Careers
  • Contact

জনতার খবর © ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
error: Content is protected !!
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য

জনতার খবর © ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত