বরিশাল প্রতিনিধিঃ
লাল সবুজের পতাকা হাতে লাখো জনতার অংশগ্রহণে বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশ তিন ঘণ্টা আগেই শুরু হয়েছে। দুপুর দুইটায় সমাবেশ শুরুর কথা থাকলেও বেলা সাড়ে ১১টায় সমাবেশ শুরু হয়েছে । ইতিমধ্যে জেলা ও উপজেলার নেতৃবৃন্দরা বক্তব্য শেষ করছেন। সভায় প্রধান হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জনতার চাপে বেশ আগেই জনসভা শুরুর কথা জানিয়েছেন, মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির। যারা দূর দূরান্ত থেকে এসেছেন তাদের বাড়ি ফেরার সুবিধার্থে সময় এগিয়ে আনা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সভা শুরু হলেও এখনও মিছিল সহকারে লাল-সবুজের জাতীয় পতাকা, প্ল্যাকার্ড হাতে নেতাকর্মীরা জনসভায় আসছেন। মাঠে স্থান না পেয়ে তারা সড়কের ওপর বসে পরেছেন। বেলস পার্ক ময়দান এখন জনসমুদ্রে পরিণত হয়েছে। মাঠে তিল ধারণের জায়গা নেই। রাস্তাঘাটও পরিপূর্ণ।










