আন্তর্জাতিক ডেস্কঃ ভিয়েতনামের একটি রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৩২ জন নিহত হয়েছে। এদের মধ্যে ১৭ জন পুরুষ ও ১৫ জন নারী। আহত হয়েছে অসংখ্য। মঙ্গলবার রাতে হো চিন মিন শহরে অগ্নিকাণ্ডে প্রাণহানির এই ঘটনা ঘটে।
বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, অগ্নিকাণ্ডের সময় রেস্তোরাঁয় অন্তত ৬০ জন ছিল বলে জানায় কর্তৃপক্ষ। রেস্তোরাঁটির ৩ তলায় আগুনের সূত্রপাত হয়। আটকা পরে ওপরের তলার কর্মকর্তা ও গ্রাহকরা।
প্রতিবেদনে আরও বলা হয়, রেস্তোরাঁটির দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে ৪ জন লাফিয়ে পড়ে আহত হলেও প্রাণে বেঁচে যায় তারা। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই দমকল বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়।
এক ঘণ্টার কম সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনা হয়। আগুন লাগার কারণ জানতে তদন্ত চলছে। তবে স্থানীয় পুলিশ বলছে, রেস্তোরাঁটি কাঠের হওয়ায় আগুন খুব দ্রুতই ছড়িয়েছে।












