রিয়াজুল ইসলাম সজিব,পিরোজপুর প্রতিনিধিঃ ।
পিরোজপুরের ভান্ডারিয়ায় বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ইসলামী ব্যাংক ভান্ডারিয়া শাখার আওতাধীন ধাওয়া এজেন্ট আউটলেটরের উদ্যোগে গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময়, ধাওয়া এজেন্ট আউটলেটরের শাখার পরিচালক মো. মাছুম বিল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলা শাখার ম্যানেজার অপারেশন্স সৈয়দ মো. ওয়ালিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মৃধা, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদ, বাইতুল আমান দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. জালাল আহমেদ, ইসলামী ব্যাংক ভান্ডারিয়া শাখার অফিসার মো. জাকির হোসেন, আয়শা সিদ্দিকা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল কাদের প্রমুখ।
এছারাও গ্রাহকদের মধ্যে বক্তব্য রাখেন, মো. রেজাউল করিম, মর্জিনা বেগম সহ আরো অনেকে। সাংবাদিক মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও গ্রাহক গণ উপস্থিত ছিলেন।
সমাবেশে অতিথিরা তাদের বক্তব্যে বলেন, ইসলামী ব্যাংকের বিভিন্ন সুযোগ সুবিধার পাশাপশি অপপ্রচারে কান না দিয়ে নিয়মিত ব্যাংকিং কাজ গুলো নিজে সম্পন্ন করে এবং সবাইকে ব্যাংকিং কার্যক্রমে বাংলাদেশের উন্নয়নে অংশীদার হওয়ার আহ্বান জানান। সেই সাথে আমন্ত্রিত সুধীবৃন্দ ব্যবসা ও ব্যাংকের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং ব্যাংকের উন্নয়নের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।










