মো. সুজন, বেতাগী(বরগুনা)
বরগুনার বেতাগীতে পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। স্থানীয় পৌর অডিটরিয়ামে গতকাল সন্ধ্যায় পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব বাবুল আক্তার’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এবিএম গোলাম কবির।
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব হাদিছুর রহমান পান্নার সঞ্চালনায় এতে প্রধান আলোচক ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান ফোরকান।
বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম পিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ও মহসিন ফয়সাল অপু, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি প্রভাষক জহিরুল ইসলাম লিটন সহ অন্যান্য নেতৃবৃন্দ।










