মো. সুজন, বেতাগী(বরগুনা)
বরগুনার বেতাগীতে স্লোব বাংলাদেশ এর উদ্যোগে শিক্ষকদের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় বেতাগী গার্লস স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে শিক্ষকদের এক ফলোয়াপ প্রশিক্ষন অনুষ্ঠনে অধ্যাপক মো. শাহিনের সভাপতিত্বে রিসোর্স পার্সন ছিলেন বেতাগী পৌরসভার নির্বাহি প্রকৌশলী মো. জসিম উদ্দিন।
প্রকল্প কর্মকর্তা তহমিনা রোজি’র শঞ্চালনায় বক্তব্য রাখেন ওয়াশ নাগরিক কমিটির সভাপতি এজেডএম বদরুদ্দোজা জুয়েল, শিক্ষক লুৎফার রহমান স্বপন, রুহুল আমিন সোহেল, জেসমিন আক্তার, সাংবাদিক মো. মহসীন খান, প্রকল্প মনিটরিং অফিসার মো. আকবর আলী, প্রকল্প কর্মকর্তা মোসা: তানিয়া আফরোজ। এ প্রশিক্ষন কর্মশালায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ জন শিক্ষক অংশগ্রহন করেন।










