বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বেতাগীতে অভিযান চালিয়ে সরকারি ভিজিএফের ১০০ বস্তা চাল জব্দ করা হয়েছে। উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কবির হাওলাদারের বাড়ি থেকে এসব চাল জব্দ করা হয়। রোববার রাত সারে ১১ টায় বেতাগী মৎস্য কর্মকর্তা সমাপ্তি সাহা এ অভিযান পরিচালনা করেন। তবে এখনো নেওয়া হয়নি আইনানুগ কোন ব্যবস্থা।
জানা গেছে, জাটকা নিষিদ্ধকালীন সময়ের মোকামিয়া ইউনিয়নের জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল একটি ঘরে মজুদ রাখা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে মোকামিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক হোসেন খোকনের চাচাত ভাই বেতাগী ২নং সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কবির হাওলাদারের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভিজিএফের সরকারি ১০০ বস্তাচাল জব্দ করা হয়।
এ বিষয়ে মোকামিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জালাল আহমেদ বলেন, ‘ওই চাল ইউনিয়ন পরিষদের রাখতে গেলে অতিরিক্ত পরিবহন খরচ লাগত। জনগণের কথা বিবেচনা করে এই চাল এখানে রাখা হয়েছে। সকলের সুযোগ সুবিধার কথা বিবেচনা করে আমি চেয়ারম্যান হিসেবে এই চাল এখানে রাখতে বলেছি।
ইউপি সদস্য ফারুক হোসেন খোকন বলেন, দুই নং ওয়ার্ডের জেলেদের চাল দেয়া হয়নি। এখানে আমি মজুদ রেখেছি।
একজন জেলে মো. সাহিন বলেন, গত ৩১ মার্চ আমাকে ৮০ কেজির পরিবর্তে মাত্র ৩০ কেজি চাল দেয়া হয়েছে। আজকে চাল বিতরণ তালিকা থেকে আমার নাম বাদ দেয়া হয়েছে। নাম প্রকাশে অনেচ্ছুক একাধিক ব্যাক্তি বলেন, অত্র ইউনিয়নের সকল ওয়ার্ডের জেলেদের চাল বিতরণ ৩১ মার্চ শেষ হয়েছে। ২নং ওয়ার্ডের গ্রাম পুলিশ মো. ইব্রাহীম বলেন, সচিব মহোদয় গতকাল রাতে ফোনে বলেন ইউপি সদস্য ফারুখ হোসেনের বাড়ির সামনে চাল নিয়ে সমস্যা হয়েছে আপনি সেখানে চলেযান, এ চালের ব্যাপারে আমি আর কিছুই যানি না।
উপজেলা মৎস্য কর্মকর্তা সমাপ্তি সাহা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নিদের্শে চাল জব্দ করে আমি আমার দায়িত্ব পালন করেছি, পরবর্তী কার্যক্রম তিনিই গ্রহন করবেন।
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সুহৃদ সালেহীন বলেন, প্রাথমিক ভাবে ‘গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার সরকারি চাল উদ্ধারে মৎস্য কর্মকর্তাকে পাঠিয়ে চাল জব্দ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামা করা হবে।
বেতাগী থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, বিষটি উপজেলা নিবার্হী কর্মকর্তার ওপর নির্ভর করবে, তিনি মামলা দিলে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।










