মো. সুজন, বেতাগী (বরগুনা)
বরগুনার বেতাগীতে নিম্ন মানের এবং ব্যবহারের অনুপযোগী জাল বিতরণের প্রতিবাদে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ঘেরাও করেছেন ভুক্তভোগী জেলেরা।
উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষন ও উন্নয়ন প্রকল্পের আওতায় গত মঙ্গলবার ৫ জন উপকারভোগি জেলেকে একটি করে মোট ৪০ জন জেলেদের মাঝে জাল বিতরণ করা হয়।
জানা গেছে, ৫ জন মিলে একটি করে নিম্ন মানের জাল হাতে পাওয়ায় তাৎক্ষণিক জেলেরা ক্ষুব্দ হয়ে ক্ষোভে ফেটে পড়ে এবং উপজেলার কেওড়াবনিয়া গ্রাামের আব্দুল মালেক, আবুল কালাম, আব্দুল বারেক, মো: খলিলুর রহমান ও ঝিলবুনিয়া গ্রামের মো: ইউনুছ মিয়া সহ অন্যান্য জেলেরা তাঁদের মাঝে বিতরণকৃত জাল ফেরত দিয়ে যায়।
এ সময় ক্ষুব্ধ কয়েকজন জেলে অভিযোগ করেন, ‘বিতরন কৃত জালের গাথুনি নাজুক, ফাঁস বড়, ব্যবহার অনুপযোগী ও নি¤œমানের। লাউ গাছে ঝাঁকা দেয়া ব্যাতিরেকে এই জাল দিয়ে মাছ ধরা যাবে না। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক জেলে জানান, নি¤œমানের হলেও তাঁদের ফেরত দেওয়া জাল গুলো পুনরায় নেওয়ার জন্য চাপ প্রযোগ করা হচ্ছে।
বেতাগী সদর ইউনিয়নের উপকারভোগী জেলে মো: সোহরাব হোসেন বলেন, ‘আমাদের স্বপ্ন ছিলো জাল হাতে পেয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করবো। কিন্ত সে আশায় ঘুড়ে বালি। সরকারি বরাদ্দের চেয়ে কম টাকায় কিনে এলোমেলো গাথুনি ও বড় দরির ব্যবহার অনুপযোগী এ জাল দেয়া হয়েছে। এই জাল দিয়ে নদীতে মাছ ধরা যাবে না ও আমাদের কোন উপকারে আসবে না।,
উপজেলা মৎস্য কর্মকর্তা সমাত্বি সাহা বলেন, প্রকল্পের নিয়ম ও উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী জাল বিতরণ করা হয়েছে। আমরা অবৈধ জাল ব্যবহার থেকে ফিরে আসার জন্য জেলেদের উদ্বুদ্ধ করছি। সেখানে জেলেরা তাদের পছন্দ সই জাল দাবি করলেও তাদের পছন্দ সই জাল দেওয়া যাবে না। দিতে গেলে সরকারের যে উদ্দেশ্যে তা ব্যহত হবে এবং দিন দিন মৎস্য সম্পদ আরও ধ্বংসের দিবে যাবে।’
এ বিষয় উপজেলা নির্বাহী অফিসার মো: সুহৃদ সালেহীন বলেন,‘শুনেছি নিম্ন মানের কারণে জাল নিয়ে ঝামেলা হয়েছে। তবে সত্যিই নিম্ন মানের কিনা মৎস্য কর্মকর্তাকে ডেকে তার কাছ থেকে বিস্তারিত জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’










