বেতাগী(বরগুনা) প্রতিনিধি
বরগুনার বেতাগীতে পূবালী ব্যাংক লি: এর ৯০তম উপশাখার উদ্বোধন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় কর্মকার ভবনে এর কার্যালয়ে এ উদ্বোধনী অনুষ্ঠানে সুবিদখালী শাখা ব্যবস্থাপক এহসানুল কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপমহাব্যবস্থাপক ও বরিশাল অঞ্চল প্রধান মো. মহিউদ্দীন আহম্মেদ বিশেষ অতিথি ছিলেন বেতাগী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান, পৌরমেয়র এবিএম গোলাম কবির, ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম পিন্টু, মহিলা ভাইসচেয়ারম্যান মাহামুদা খানম, পূবালী প্রধান শাখার এসিষ্ট্রেন্ট জেনারেল ম্যানেজার মো. ইদ্রিসুর রহমান, মো. রুহুল আমিন, বরিশাল শাখার মুহাম্মদ তরিকুল ইসলাম, পৌর আ’লীগ সাধারন সম্পাদক হাদিসুর রহমান পান্না, প্রেসক্লাব সভাপতি আব্দুস সালাম সিদ্দিকী, সাধারন সম্পাদক মো. মহসীন খান প্রমুখ।










