মো. সুজন, বেতাগী(বরগুনা)
বরগুনার বেতাগী পৌরসভার প্রানকেন্দ্র ৭নং ওয়ার্ডের মৃত্য আব্দুল মজিদ শুক্কুর খান’র বাড়িতে পরিবারের ব্যবহৃত টয়লেটের ময়লা ও নোংরা পানি বের হচ্ছে খোলা জায়গায়। পার্শ্ববর্তী বসত ঘরের পাশে এমন ময়লার কারনে মারাত্মক দুর্গন্ধ ছড়ানো ও পরিবেশ দ‚ষণ হচ্ছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে।
রোববার ২৭ নভেম্বর সরেজমিনে গিয়ে দেখা যায়, পৌরসভার ৭নং ওয়ার্ডের আব্দুল মজিদ খানের পুত্র বেতাগী বাজার কাপড় ব্যাবসায়ী শিপন খানের বাড়িতে ব্যাবহৃত টয়লেটের ময়লা টাংকিতে যাওয়ার পাইপটি ভেঙ্গে দীর্ঘদিন যাবত ময়লা ও নোংরা পানি খোলা জায়গায় পড়ছে। এ নিয়ে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে ভুগছেন পার্শ্ববর্তী বাসিন্দারা।
বাড়ির পার্শ্ববর্তী ভুক্তভোগীরা জানান, আমরা দীর্ঘদিন যাবত এমন সমস্যায় ভুগছি। অনেক বলার পরেও এর কোন সু-ব্যাবস্থা হয়নি। সম্পত্তিগত সমস্যা মানুষের থাকেই কিন্তু টয়লেটের ময়লা ও নোংরা পানির দুর্গন্ধে অতিষ্ট হয়ে আছি। আমাদের স্বাস্থ্য ঝুঁকি থেকে বাঁচতে জনপ্রতিনিধিসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
বাড়ির একঅংশের মালিক মর্ডান আর্ট প্রেসের সত্ত¡াধিকারী মো. ফিরোজ আলম স্বপন বলেন, যৌথ মালিক হওয়ায় বোঝাপাড়ায় সমস্যার কারনে এমনটা হয়েছে, শুকনো মৌসুমে বাথরুমের টাংকি নির্মান করা হবে।
পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর জহিরুল ইসলাম জানিয়েছেন, একাধিকবার মৌখিক তাগিদ দেয়া হয়েছে। কিন্তু এর কোন প্রতিকার পাওয়া যায়নি।
বেতাগী পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মন্নান হাওলাদার বলেন, বেতাগীতে প্রতিবছর ডায়রিয়াসহ পানিবাহিত রোগে শত-শত মানুষ আক্রান্ত হচ্ছে। তাদের এমন অসচেতন মুলক কর্মকান্ডের জন্য বাথরুমের লাইন ড্রেনে যায়। দায়িত্বশীলরা নীরব থাকায়, সমাধানের উদ্যোগ নেই কারো।
বেতাগী পৌরসভার ওয়াস নাগরিক কমিটির সাধারণ সম্পাদক লায়ন মো. শামীম শিকদার বলেন, বিষয়টি দু:খ জনক। শতভাগ স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার পরেও এমন কান্ড কোন সুস্থ মানুষের আচরণ হতে পারে না।
বেতাগী পৌরসভার মেয়র এবিএম গোলাম কবির বলেন পৌরসভার শতভাগ স্যানিটেশন নিশ্চিত করার পরেও উদ্দেশ্য প্রণোদিত ভাবে এমন কান্ড কারো কাম্য নয়।
উপজেলা নির্বাহি অফিসার মোঃ সুহৃদ সালেহীন বলেন, দীর্ঘদিন যাবৎ এমন ঘটনা ঘটছে। খুব শিগ্রই এ বিষয় প্রয়োজনিয় ব্যাবস্থা নেয়া হবে।










