মো. সুজন, বেতাগী (বরগুনা)
বরগুনার বেতাগীতে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় সিডিপির ওয়াই মুভস প্রজেক্ট এর আয়োজনে শিশু সংগঠন ন্যাশনাল চিলন্ড্রেন টাস্ক ফোর্স (এনসিটিএফ) বেতাগী উপজেলা শাখার বার্ষিক সাধারন সভায় নতুন কমিটি গঠন করা হয়।
গতকাল সকাল ১১ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সভা কক্ষে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন পৌর মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান। বিশেষ অতিথি ছিলেন সিবিডিপির নির্বাহী পরিচালক সাংবাদিক মো. জাকির হোসেন মিরাজ, জেলা পরিষদ সদস্য শিমু আক্তার, বেতাগী নাগরিক ফোরাম-বিএনএফ’র সভাপতি লায়ন মো. শামীম সিকদার, বেতাগী প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. মহাসীন খান প্রমুখ।
পরে ন্যাশনাল চিলন্ড্রেন টাস্ক ফোর্স-এনসিটিএফ বেতাগী উপজেলা শাখার ২০২৩ সেসনের ৩৫ সদস্যের এ নতুন কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার জাকির হোসেন মিরাজ। সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয় মো. খাইরুল ইসলাম মুন্না, সহ-সভাপতি মো. ইমরান হোসেন, সাধারণ সম্পাদক ইসরাত জাহান লিমা, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মিয়া প্রমুখ।
সাধারণ সভায় অতিথিরা তাদের বক্তব্যে শিশু অধিকার শিশু সুরক্ষা প্রযুক্তিগত জ্ঞানলব্দ করা ও মানবিক মানুষ হয়ে গড়ে ওঠার ওপার গুরুত্ব দেন।










