মোঃ শাকিল আহমেদ, বামনা ( বরগুনা ) প্রতিনিধিঃ
সেদিন বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর ২০২৩ ইংরেজি, বাংলা ৩০ শে ভাদ্র ১৪৩০ খ্রীস্টাব্দ। আকাশে কালো মেঘ ছড়ানো ছিটানো, ছিল গুড়ি গুড়ি বৃষ্টি এমনই সময় আমরা ক’জন।
গিয়ে ছিলোম ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের হেতালবুনিয়া নামক স্থানে মশাবুনিয়ার উপর দিয়ে সেই জায়গায়টি হল ছৈলারচর ভাসমান পর্যটন কেন্দ্র।
অপূর্ব এই মনোরম পরিবেশে চারদিকে রয়েছে ছৈলা গাছ ঘিরে যেখানে জোনাকির ঝলকানো আলোয়। মহুয়া এই মায়া ঝড়ানো জলছাপ ভাসমান পর্যটন কেন্দ্রটি রয়েছে বিষখালী নদীর কোল ঘেঁষে। এমন একটি স্থানের খোঁজ মিলিয়ে দিয়ে ছিল তৎকালীন সময় কাঠালিয়ায় কর্মরত উপজেলা নির্বাহী অফিসার জনাব সুফল চন্দ্র গোলদার।
তাই এমন একটা দৃশ্য দেখে কবির কন্ঠে বলতে হয়”
” দিনের আলো নিভলো শেষে
স্নিগ্ধ বিকেল বেলার শেষে,,
বলছে সে আর একটু পরেই,
তলিয়ে যাবে ঘুমের দেশে।।
গত ১৪ সেপ্টেম্বর ২৩ ইং তারিখ সাগরকূল পত্রিকার প্রকাশক ও সম্পাদক, বামনা প্রেসক্লাবের সভাপতি, জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার সিনিয়র সাংবাদিক মোঃ নেছার উদ্দিন এর নেতৃত্বে ঝালকাঠির কাঠালিয়া ছৈলারচর ভাসমান পর্যটন কেন্দ্র ছফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নাছির উদ্দীন নিলু সিনিয়র রিপোর্টার দৈনিক মুক্ত খবর, মোঃ আবুল কালাম দৈনিক সাগরকূল, মোঃ শাকিল আহমেদ স্টাফ রিপোর্টার দৈনিক সাগরকূল, এছাড়াও রয়েছেন মোঃ মিজানুর রহমান, মোঃ মনির হোসেন, মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ মাসুম বিল্লাহ প্রমূখ।










