বরিশাল প্রতিনিধিঃ
বরিশালে বিয়ের দাবিতে প্রেমিক সুজন চন্দ্র দাসের দোকানে অনশন করছেন প্রেমিকা। বরিশাল সদর উপজেলা চরমোনাই ইউনিয়নের পশ্চিম চরমোনাই বিশ্বাসের হাট এলাকায় এ ঘটনা ঘটে। গত বৃহস্পতিবার মেয়েটি অনশন শুরু করে। প্রথমে বিষয়টি ধামাচাপা দেওয়া হলেও পরে বিয়টি এলাকাবাসীর মধ্যে জানাজানি হয়। অনশনরত মেষে নিশিতা রানী (২৫) পটুয়াখালী দশমিনা পশ্চিম লক্ষীপুর এলাকার নিখিল চন্দ্র মাঝির মেয়ে।
শুক্রবার (২১ জুলাই) নিশিতা রানী বলেন, ৭ বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হই তার সংসারিক জিবন ভালোই ছিলো, পরে আমার ছোট ভাইর বিবাহ অনুষ্ঠানে সুজন চন্দ্র দাসের সাথে পরিচয় হয়। পরিচয়ের পর থেকে আমাদের মোবাইল ফোনের মাধ্যমে কথোপকথন হয়। এপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সম্পর্কের পরে আমাদের মাঝে একাধিকবার দৈহিক সম্পর্কও গড়ে ওঠে।
আমার জীবনের সব কিছু শেষ করে দিয়েছে। আমাকে আমার স্বামীর কাছ থেকে ত্যাগ করায়। আমি আমার স্বামীকে তালাক দিয়ে ওর এখানে চলে আসি। আমি চলে আসার পরে সুজন আমাকে গ্রহন করে না। আমি বিয়ের দাবীতে এখানে এসেছি। হয় আমাকে বিয়ে করবে, না হয় আমি আত্মহত্যা করবো। আমি দুই তিন দিন হলো এখানে এসেছি। আমাকে সুজনের পরিবারের লোকজন একাধিকবার মারধরও করেছে। অনাশনরত মেয়েটি আরও জানান, স্থানীয় একটি মহল আমাকে নিয়ে ষড়যন্ত্র করছে।
তবে স্থানীয়রা বলছে, মেয়েটি এসেছে আমরা জানি কিন্তু পারিবারিক ভাবে আমরা কিছু করতে পারছি না। এবিষয়ে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, স্থানীয় ভাবে বিষয়টি শুনে ঘটনা স্থালে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী অভিযোগ দায়ের করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।










