জনতার খবর ডেস্কঃ বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুর নাম ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ১৩ ফেব্রুয়ারি সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
সিইসি বলেন, আমরা মনোনয়নপত্র বাছাই করেছি। একটি মনোনয়ন বৈধ হওয়ায় গ্রহণ করেছি। তাই বাকিটি দেখার প্রয়োজন পড়েনি। মনোনয়ন বৈধ হওয়ায় মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘেষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
আজকেই প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান সিইসি। সিইসি বলেন, রাষ্ট্রপতি পদে সাহাবুদ্দিন একমাত্র প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আজই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।












