বরিশাল প্রতিনিধিঃ
মহান বিজয় দিবস উদ্যাপনের লক্ষ্যে বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রের উদ্যোগে দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যক্রম রীলে করা হবে। নিজস্ব আয়োজন মালায় থাকবে আলোচনা, সাক্ষাৎকার, গীতিনকশা, কবিতা আবৃত্তি, সঙ্গীতানুষ্ঠান ইত্যাদি। ১৬ ডিসেম্বর সকাল ৭ টা ৪৫ মিনিটে বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে থাকছে সাক্ষাতকার ভিত্তিক অনুষ্ঠান ‘আমি বিজয় দেখেছি’। সকাল পৌনে দশটায় ম্যাগাজিন অনুষ্ঠান ‘বিজয় নিশান’, সকাল ১০ টা ৫ মিনিটে বিজয়ের গান, সকাল ১০ টা ২০ মিনিটে শিশু-কিশারদের অংশগ্রহণে গীতিনকশা ‘গাহি বিজয়ের গান’, বিকেল ৪ টা ৫ মিনিটে গীতিনকশা ‘হৃদয়ে বাংলাদেশ’, বিকেল ৪ টা ৩৫ মিনিটে আলোচনা অনুষ্ঠান ‘বিজয়ের চেতনায় দেশ গঠন’, বিকেল সাড়ে পাঁচটায় কবিতা আবৃত্তির অনুষ্ঠান ‘বিজয়ের হাসি’, বিকেল পৌনে ছয়টায় সাক্ষাতকারভিত্তিক অনুষ্ঠান ‘মার্চ থেকে ডিসেম্বর ’৭১’, সন্ধ্যা সাড়ে ছয়টায় জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত সম্পাদকীয় অবলম্বনে উদ্ধৃতাংশ পাঠের অনুষ্ঠান ‘সম্পাদকীয়’, রাত ৯ টা ৫ মিনিটে বাংলাদেশ বেতারের ৮৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা অনুষ্ঠান ‘অহংকারের বাংলাদেশ বেতার এবং মহান বিজয়’, রাত ১০টায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট বরিশালের পরিবেশনায় গোষ্ঠীভিত্তিক অনুষ্ঠান ‘স্বপ্ন জয়ের গান’, রাত সাড়ে ১০টায় বিশেষ ‘বেতার বিবরণী’, রাত পৌনে ১১টায় মহান বিজয় দিবস উপলক্ষে জারী গানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠান শোনা যাবে মিডিয়াম ওয়েভ ১২৮৭ কিলোহার্জ, এফএম ১০৫.২ মেগাহার্জ এবং ইধহমষধফবংয ইবঃধৎ অঢ়ঢ় এর মাধ্যমে।










