বরগুনার বামনা উপজেলার বামনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সমাজ কল্যান সম্পাদক এদের পিতার মৃত্যুতে, প্রেসক্লাবের আয়োজনে দোয়া অনুষ্ঠান করা হয়েছে।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নাসির মোল্লা ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ বশির মোল্লার পিতা আব্দুস শুকুর মোল্লা’র গত শুক্রবার বিকাল ৪ ঘটিকায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
অদ্যকার ০৪ অক্টোবর বুধবার আছরের নামাজ বাদ এই দোয়া অনুষ্ঠান পরিচালনা হয়।
এই দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা উপজেলা আওয়ামী লীগের সিনিয়ার সহ-সভাপতি মোঃ মোশারফ হোসাইন জোমাদ্দার। বক্তব্য রাখেন মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ হাবিবুর রহমান, মফস্বল সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক মোঃ ওমর ফারুক সাবু, এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ নাসির মোল্লা, সাংবাদিক জহিরুল আলম রুমি, মোঃ সালাহ উদ্দিন, নির্ঝর কান্তি বিশ্বাস, মোঃ বাসির মোল্লা, মফস্বল সাংবাদিক ফোরাম এর সিনিয়র সহ-সভাপতি মোঃ মাসুদ রেজা ফয়সাল, মোঃ সিদ্দিকুর রহমান মান্না, মোসাঃ জান্নাতুল ফেরদৌস রিনা, এছাড়াও বামনা উপজেলায় কর্মরত সাংবাদিক বৃন্দ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ মফিজ উদ্দিন ও সঞ্চালনায় ছিলেন প্রেসক্লাব দপ্তর ও পাঠাগার সম্পাদক মোঃ নিজাম উদ্দিন মোল্লা।










