মোঃ শাকিল আহমেদ, বামনা ( বরগুনা ) প্রতিনিধিঃ
বরগুনা জেলার বামনা উপজেলার বামনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সহ সভাপতি’র পিতার মৃত্যুতে শোকাভিভূত ও শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। সাংবাদিক, রাজনৈতিক সহ বিভিন্ন মহলের লোকজন।
বরগুনার বামনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরামের সদস্য সচিব মোঃ নাসির মোল্লা ও বামনা প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ বাসির মোল্লা’র পিতা মোঃ আবদুস শুকুর মোল্লা(৮৫) গতকাল ২৯ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৪:০০ মিনিটে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)
নাসির মোল্লার পিতার মৃত্যুতে বরগুনার বামনা সহ সকল প্রেসক্লাব ও প্রিন্ট মিডিয়া ফোরামের পক্ষ থেকে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন সকলে।










