বামনা (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার বামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ৭ টার দিকে বামনা কলেজ রোড দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হয়।
পরে সকাল সাড়ে ৮ টায় উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানার নেতৃত্বে জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। শেষে দলের জন্মদিন উপলক্ষে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করেন।
বামনা উপজেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানার সভাপতিত্বে ও সদস্য সচিব খন্দকার মহিদুল ইসলাম মোর্শেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন, বামনা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন-আহ্বায়ক মোঃ এনায়েত কবীর হাওলাদার। আরো বক্তব্য রাখেন- যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, ঈসা খন্দকার, গোলাম কিবরিয়া, মারুফুল ইসলাম, যুবদলের আহ্বায়ক খোরশেদ আলম দিপু সিকদার, যুগ্ম আহ্বায়ক রায়হান নাজির ধলু, ছাত্রদলের সদস্য সচিব সজিব হোসেন মুন্না প্রমুখ। এসময় বামনা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।










