বরগুনা প্রতিনিধিঃ
বরগুনার বামনায় বসেছে সবচেয়ে বড় পশুর হাট ডৌয়াতলা। কোরবানির ঈদকে সামনে রেখে জমজমাট এই পশুর হাট দেখা যায়। বামনার সবচেয়ে বড় ও ঐতিহ্যেবাহী পশুর হাট হল ডৌয়াতলা বাজার।
রবিবার (২৫ জুন) ঐতিহাসিক ডৌয়াতলা বাজারের স্কুল মাঠের পশুহাট ঘুরে দেখা যায়, ক্রেতাদের আকৃষ্ট করতে হাটে প্রচার-প্রচারণা চলছে পুরোদমে। পুরো মাঠজুড়ে বসেছে হাট। পশু নিয়ে সকালেই পৌঁছে যান বিক্রেতারা। সড়কে দেখা যায় যানজট।
সকাল ৮ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত পুরোদমে চলে পশু বেচাকেনা। কোরবানি উপলক্ষ্যে পশুর উপস্থিতি ছিল ব্যপক। পশুর হাটে বিক্রেতা ক্রেতাদের মাঝে চলে দর-কশা কশি।
হাটে সময় বাড়ার সাথে সাথে বাড়ে ক্রেতা-বিক্রেতাদের ভিড়। কোরবানির পশুর দামও ভালো বলে জানিয়েছেন ব্যবসায়ী ও খামারিরা। গরু বিক্রেতারা অনেকেই বলেন, গত বছরের চেয়ে এবছর বেচাকেনা ভালো এবং এ বছর দামও ভাল পাওয়া যাচ্ছে । আবার কেউ কেউ বলেন, এ বছর গো-খাদ্যের দাম অনেক বেশি। তাই গরুর দামও একটু বেশি।
আবার ক্রেতারা বলেন, এবছর গরু প্রতি ২০ থেকে ৩০ হাজার টাকা দাম বেশি মনে হচ্ছে। যেহেতু কোরবানি করতে হবে তাই বেশি দাম দিয়েই গরু কিনতে হবে।
এদিকে দুপুরে বামনা থানার ওসি মো: মাইনুল ইসলাম বামনা উপজেলার সবচেয়ে বড় এই পশুর হাট পরিদর্শন করেন।










