মোঃ শাকিল আহমেদ, বামনা ( বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনা জেলার বামনা উপজেলার সনামধন্য রামনা শের-ই-বাংলা সমবায় মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত আট জন শিক্ষক ও দুইজন অফিস সহকারী ও একজন ৪র্থ শ্রেনীর কর্মকর্তা/কর্মচারীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ বুধবার (২৭ সেপ্টম্বর) বিদ্যালয়ের মিলনায়তন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন রামনা শের-ই- বাংলা সমবায় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব নজরুল ইসলাম জমাদ্দার-সভাপতি, ম্যানেজিং কমিটি, অত্র বিদ্যালয়ের ও চেয়ারম্যান ৩ নং রামানা ইউনিয়ন পরিষদ।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাহুল দেবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, গোলাম মোস্তফা, সহকারী প্রধান শিক্ষক মমতাজ উদ্দিন খান, সহকারী প্রধান শিক্ষক পান্না মিয়া, সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল হক, সিনিয়র সহকারী শিক্ষক, মোঃ আলমগীর হোসেন, সিনিয়র সহকারী শিক্ষক, সুনীল রঞ্জন বিশ্বাস, সিনিয়র সহকারী শিক্ষক, সুধীর চন্দ্র শীল, সিনিয়র সহকারী শিক্ষক, মুহাঃ মানজুরুল আলম,
ও মো: সিরাজুল ইসলাম অফিস সহকারী, মোঃ মেজবাহ উদ্দিন, অফিস সহকারী, শামসুল হক, ৪র্থ শ্রেনীর কর্মচারী প্রমুখ এদের বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের অবসারপ্রপ্ত প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফা, সিনিয়র সহকারী শিক্ষক আবদুল হক, ও সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম জমাদ্দার, অত্র বিদ্যালয়ের দায়িত্বরত প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, রাহুল দেব, জাহিদ হাসান, সহ আরও অনেকে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক বৃন্দ, গণমাধ্যম কর্মী, ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি সহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষ উপস্থিত ছিলেন।










