বামনা ( বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের, প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
সদর উপজেলার ডৌয়াতলা সদরে প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক গোলাম মাওলা (হারুন) এর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নেয়।
গত কাল ২৩ জুলাই মাগরিবের নামাজের সময় ডৌয়াতলা বাজারের প্রাইমারি স্কুল রোড এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষকের স্ত্রী।
ডৌয়াতলা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক গোলাম মাওলা (হারুন) জানান, প্রতিদিনের মতো মাগরিবের নামাজের জন্য তার স্ত্রীকে বাড়িতে একা রেখে বের হন। তিনি বলেন, আমার স্ত্রী টিউবওয়েলে ওযু করে দরজার কাছে আসার সাথে সাথেই কালো মুখোশ পরিহিত একদল ডাকাত আমার স্ত্রীর গলায় দেশীয় অস্ত্র (ছুরি) ঠেকিয়ে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে যায়।










