মোঃ শাকিল আহমেদ, বরগুনা।
বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নে বিষধর সাপের কামড়ে মোহাম্মদ মুনসুর খান নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) দুপুরে বুকাবুনিয়া ইউনিয়নের জাফ্রাখালি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ মুনসুর খান (২৮) জাফ্রাখালি এলাকার মান্নান খানের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
নিহতের স্বজনরা জানায়, সকালে বিলে ঘাস কাঁটতে গেলে মুনসুরের পায়ে সাপ কামড় দেয়। কামড় দেওয়ার সাথে সাথে টের পায় কিন্তু বিষ নেই, কিছু হবে না ভেবে সাপের কামড়কে অবহেলা করে কাজ চালিয়ে যায়। পরে অসুস্থতা অনুভব করলে পরিবারের সদস্যদের জানায়। পরিবারের সদস্যরা ভুক্তভোগীকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে বিকালে কর্তবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।










