বরগুনা প্রতিনিধিঃ
বরগুনার বামনা উপজেলার ৩ নং রামনা ইউনিয়নের উত্তর রামনায় মাহিনুর ( ২৮) নামের এক নারী বিষ পানে আত্নহত্যা করেছে।
বরগুনা জেলার বামনা উপজেলার ৩ নং রামনা ইউনিয়নের দক্ষিণ রামনা পুরাতন লঞ্চঘাট এলাকার শের আলী জোমাদ্দার বাড়ির কালু মিয়া ওরফে ছোট এর মেয়ে মাহিনুর বেগম বিষ পান করে আত্মাহত্যা করার অভিযোগ উঠেছে।
নিহতের মা শেফালীর কাছ থেকে জানা যায়, মেয়ে দুই বছর আগে পারিবারিক কলহের জেরে স্বামীর কাছ থেকে তালাক নেয়। তার দুটি সন্তান রয়েছে। স্বামীর সাথে বিচ্ছেদের পর থেকে ঢাকায় চাকরি করত, কিছু দিন হয় বাড়িতে আসছে। এবং মেয়ের মাথায় সমস্যা থাকার কারনে বিষ পান করেছে। তিনি এছাড়া আর কিছু বলতে চাননি।
তবে স্থানীয় সূত্রে অনেকেই নাম প্রকাশে অনিচ্ছুক তারা বলেন এই মেয়ের অনেক খারাপ রেকর্ড রয়েছে। এমনকি কিছু দিন আগে অসামাজিক কার্যকলাপ করেছে, যা বিভিন্ন ভাবে মানুষের কাছে জানা জানি হয়ে যায়। এর কারনেই হয়তো বিষ পান করে আত্নহত্যা করেছে।
আবার অনেকে বলেন এলাকার একটি ছেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল, এবং ঔ মেয়ে রামনা লঞ্চ ঘাট আবাসনে থাকত সেখানে বসে ঔ ছেলে দর্ষন করে থাকে। যার দায় এরাতে মেয়ের মা শেফালী বলেন নিহত মাহিনুর,র মাথা সমস্যা ছিল। যার কারনে বিষ পান করে।
খবর পেয়ে বামনা থানা পুলিশ ঘটনা স্থানে যান, এবং লাশ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে। পরে পোসমাডামের জন্য বরগুনা মরর্গে পাঠিয়েছে।










