বানারীপাড়া প্রতিনিধিঃ
দুই পায়ের রগ কাটা অবস্থায় নিজ ঘর থেকে সৈয়দ আব্দুল লতিফ (৬০) নামের এক বৃদ্ধর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে জেলার বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর গ্রামে।
সোমবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে থানার ওসি এসএম মাসুদ আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি নিজে পায়ের রগ কেটে আত্মহত্যা করেছেন। তিনি ১৯৯৭ সাল থেকে চলাচলে অক্ষম। অতিসম্প্রতি তিনি শারীরিক অসুস্থতার পাশাপাশি মানসিক অশান্তিতে ভুগছিলেন।
এ কারণেই হয়তো তিনি নিজের পায়ের রগ কেটে আত্মহত্যা করেছেন। তার পায়ের কাছ থেকে রক্তমাখা বেøড উদ্ধার করা হয়েছে।
ওসি আরও জানান, ঘটনার সময় ১৭ জুলাই বিকেলে আব্দুল লতিফের স্ত্রী পারিবারিক কাজে বরিশাল নগরীতে ছিলেন। এর আগেও একাধিকবার তিনি (লতিফ) আত্মহত্যার চেষ্টা করেছিলেন।
কিন্তু বাসায় লোকজন থাকায় ব্যর্থ হয়েছেন। ঘটনার সময় লতিফ নিজ কক্ষে একাইছিলেন। খবর পেয়ে সৈয়দ আব্দুল লতিফের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।










