ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি ধানসিড়ি মহিলা ক্লাবে বাংলাদেশ শিক্ষক সমিতি সদর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার সকাল ১১ টায় অনুষ্ঠিত এই সন্মেলনে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাড: খান সাইফুল্লাহ পনির প্রধান অতিথি ছিলেন। সদর উপজেলা শাখার সভাপতি মো:মাসুদ সভাপতিত্ব করেন । কাউন্সিলে মো: জাহাঙ্গীর হোসেন খানকে সভাপতি ও হাসান আহমেদকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট সদর উপজেলা শাখার বাংলাদেশ শিক্ষক সমিতির নতুন কমিটি ঘোষনা করা হয়েছে ।
সন্মেলনে বিশেষ অতিথি ছিলেন বরিশাল অঞ্চলের শিক্ষক সমিতির নেতা আ:ব তোফাজ্জাল হোসেন , মো: রফিকুল ইসলাম, সুনীল বরণ হালদার ,সজ্ঞয় কুমার খান ,আবুল কামাল, আসাদুল হক আসাদ । অন্যদের মধ্যে শিক্ষক নেতা রিপন কুমার হালদার সহ স্থানীয় পর্যায়ের শিক্ষক নেতারা বক্তব্য রাখেন ।










