ঝালকাঠি প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক জননেতা আলহাজ¦ আমির হোসেন আমু এমপি বলেছেন, আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় এলেই দেশের দেশে খাদ্য উদ্বৃত্ত দেশে পরিনত হয় এবং দেশের সার্বিক উন্নয়ন ঘটে।
তিনি বলেন ল রাষ্ট্র ক্ষমতায় আসার পূর্বে বাংলাদেশ খাদ্য ঘাটতির দেশ ছিলো এবং আওয়ামী লীগ কৃষকদেরকে নিয়ে ৫ বছরের মধ্যে খাদ্য উদ্বৃত্ত দেশে পরিনত করে। দীর্ঘ সময় আওয়ামী লীগ নানা মূখি কর্মকান্ডের মধ্য দিয়ে কৃষি ক্ষেত্রে বিপ্লব এনেছে।
তিনি বুধবার সকাল সাড়ে ১১টায় ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সরকার কর্তৃক প্রণোদনার ২৭ লক্ষ ১০ হাজার টাকা ব্যায়ে ৪ হাজার বিঘা জমি চাষের জন্য ৪ হাজার কৃষকের মাঝে সার, বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন।
সদর উপজেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহারের সভাপতিত্বে এই অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড খান সাইফুল্লাহ পনির, উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান,জেলা কৃষি সম্প্রষারণ বিভাগের উপপরিচালক মনিরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার ও ইসরাত জাহান সোনালী অতিথি ছিলেন।
একই অনুষ্ঠানে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পর আওয়তায় জেলার ৮০জন মৎস্যজীবি পরিবারকে ২টি করে ছাগল, ২৫ কেজি গমের ভুষি, ছাগরের ঘর এবং ৫ জনের গ্রæপের ৪০জন মৎস্যজীবির মধ্যে ৮টি জাল ও মাছ ধরার উপকরণ বিতরণ করা হয়েছে।










