বরিশাল প্রতিনিধিঃ
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে এক কাউন্সিলর পদপ্রার্থীর মনোনয়ন ফরম জমা দিয়ে বাসায় ফিরে বুকে ব্যাথা অনুভব করেন প্রস্তাবকারী। তাৎক্ষনিক তাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মৃত্যুবরন করেন নগরীর চৈতন্য স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক ও নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের ক্ষিরোধ মুখার্জী লেনের বাসিন্দা প্রস্তাবকারী এমএ জলিল (৭০)। তিনি (জলিল) ওই ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জাবের আব্দুল্লাহ সাদির প্রস্তাবকারী ছিলেন। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন কাউন্সিলর পদপ্রার্থী জাবের আব্দুল্লাহ সাদি।










