বরিশাল প্রতিনিধিঃ
উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে এ বছর পাসের হার ৮৬ দশমিক ৯৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৩৮৬ জন শিক্ষার্থী। এ বোর্ডে পাসের হারের দিক থেকে সবার শীর্ষে রয়েছে ভোলা জেলা, আর সর্বনিম্ন পটুয়াখালী জেলা।
বুধবার (৮ ফেব্রæয়ারী) দুপুর সাড়ে ১২টার দিকে ফলাফলের এই পরিসংখ্যান ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন।
তিনি জানান, এ বছর বরিশাল বোর্ডে পাসের হার ৮৬ দশমিক ৯৬ শতাংশ। এবার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পাসের হার সব থেকে বেশি। তবে ঘোষিত ফলাফলে এবার সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে মানবিক বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগে মোট ৩ হাজার ৩৮৯ জন জিপিএ-৫ পেয়েছে। এছাড়া বিজ্ঞান বিভাগ থেকে ৩ হাজার ২৬৪ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৭৩৩ জন জিপিএ-৫ পেয়েছে।










