বরিশাল প্রতিনিধিঃ
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করর্পোরেশন (বিসিক) বরিশাল জেলা কার্যালায়ের উপ-মহাব্যবস্থাপক জালিস মাহমুদের বিরুদ্ধে অবৈধ প্রতিষ্ঠান নিবন্ধন ও ঋণ বিতরণে অনিয়মসহ নানান অনিয়মের অভিযোগ উঠছে।
অনুসন্ধানে দেখাযায়, বৈধ ট্রেড লাইসেন্স ও প্রতিষ্ঠান ছাড়াই টাকার বিনিময়ে বিতরন করছে প্রতিষ্ঠান নিবন্ধনপত্র। আর সেই নিবন্ধন ব্যাবহার করে তথাকথিত সেই উদ্্েযাক্তরা সহজেই পেয়ে যাচ্ছে বিসিক ঋণ। সূত্রমতে, কুটির শিল্প, মাইক্রো শিল্প, ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প মালিকদের বিসিক নিবন্ধন দিয়ে থাকে। তবে এসব না থাকার পরও সাধারন ব্যবসায়ীদের নিবন্ধন পত্র দিচ্ছেন তিনি (জালিস )। এছাড়াও যাদের নিবন্ধি দেওয়া হয়েছে তাদের অনেকেই ফেসবুকে পেইজ খুলে ঢাকা থেকে কসমেটিক, গার্মেন্টস পণ্য পাইকারীতে কিনে এনে বরিশালে বিক্রি করেন। আবার কেউ কেউ ঘরে হোমমেড খাবার তৈরি করে অনলাইনে বিক্রি করেন।
করোনাকালীন সময়ে একজন সিগারেট কোম্পানির রিপ্রেজেনটেটিভ বিসিক থেকে নিবন্ধন দেওয়া হয়। যার নিবন্ধন নম্বর-(১০০৬৫১) এই প্রতিষ্ঠানের নেই বৈধ ট্রেড লাইসেন্স ও প্রতিষ্ঠানের কোনো অফিস এবং কোনো ঠিকানাই নেই। সেই নিবন্ধন পত্র ব্যবহার করে করোনাকালীন সময়ে এ কে এস কনজ্যুমার প্রডাক্টস লিঃ স্বত্বাধিকারী আব্দুল কাদের সুরুজ বিসিক বিশেষ প্রনোদনার ২ লক্ষ টাকা ঋণ নিয়েছেন।
এছাড়াও করোনাকালীন ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের জন্য সরকার কর্তৃক ঘোষিত বিসিকের বিশেষ প্রনোদনা লোন বিতরনের ব্যাপারে কোনো শর্ত পালন করা হয় নাই। প্রণোদনার ঋণ পাওয়ার দাবীদার পুরাতন ক্ষতিগ্রস্ত উদ্যোক্তারা কিন্তু তাদের না দিয়ে বিসিকের ডিজিএম জালিস মাহমুদ নিজের পরিচিত লোকদের স্বজনপ্রীতি ও বিসিক উদ্যোক্তা পরিবারের এডমিনদের বিশেষ ঋন সুবিবধা দিয়েছেন। বেশিরভাগ ঋণগ্রহীতার কোনো প্রতিষ্ঠান নেই। নেই কোনো বৈধ কাগজপত্র।
এবিষয়ে উপ-মহাব্যবস্থাপক জালিস মাহমুদ বলেন,আমি কোন ধরনের অনিয়ম করি না। যাদের নিবন্ধন পত্র দেওয়া হয়েছে তাদের বৈধ মাধ্যমেই দেওয়া হয়েছে।










