বরিশাল প্রতিনিধিঃ
স্বামীর সাথে সন্তানকে নিয়ে মোটরসাইকেলযোগে ভ্রমনের জন্য কুয়াকাটা যাচ্ছিলেন গৃহবধূ সুলতানা বেগম (২২)। পথিমধ্যে সোমবার সকালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়ে ঘটনাস্থলেই গৃহবধূ সুলতানা বেগম নিহত হন। এসময় নিহতের স্বামী ও দুই বছরের ছেলে গুরুত্বর আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে ঢাকা-বরিশাল মহাসড়কর উজিরপুর উপজেলার আটিপাড়া নামক এলাকায়। নিহত সুলতানা বেগম শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলার নমাসর গ্রামের রাজু চৌকিদারের স্ত্রী।
গুরুত্বর আহত রাজু চৌকিদার (২৭) ও তাদের দুইবছরের শিশু ছেলে আয়ানকে উজিরপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ মোঃ বেল্লাল হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।










