বরিশাল প্রতিনিধিঃ
নানা আয়োজনের মধ্যে দিয়ে বরিশালে স্বেচ্ছাসেবক লীগের ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৯ টায় নগরীর সদর রোডের আওয়ামীগের দলীয় কার্যালয় চত্ত¡রে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আবদুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতারা।
এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনির হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আজিজুর রহমান শাহীন ও যুগ্ম আহŸায়ক মোয়াজ্জেম হোসেন ফিরোজসহ অনান্যরা।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে দলীয় কার্যালয় চত্ত¡রে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করা হয়। এছাড়া দিবসটি পালন উপলক্ষে বিকেলে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়েছে।










