বরিশাল প্রতিনিধিঃ
ক্যারি অন বহাল ও সিজিপিএ বাতিলের দাবিতে ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচি পালন করছেন বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের (শেবামেক) শিক্ষার্থীরা।
শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে কলেজ অধ্যক্ষের কার্যালয়ের সামনে এমবিবিএস ৫৩ ও বিডিএস ১১ ব্যাচের শিক্ষার্থীরা থেকে ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচি পালন করেন। দুপুর ২টা পর্যন্ত ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচি চলে ।
এ সময় শিক্ষার্থী আবু মাসুম জানান, ২০২১-২২ সেশনে বিএমডিসি ক্যারি অন বাতিল করে সিজিপিএ চালু করেছে। এতে মেডিক্যাল শিক্ষার্থীদের রেজাল্ট বিভিন্ন গ্রেডে ভাগ করা হবে। এ ছাড়া কোনো বর্ষে একটি বিষয়ে ফেল করলে অন্য বর্ষে ওঠা যাবে না,যেটা ক্যারি অন কার্যক্রমে ছিল না। এ সময় সিজিপিএ বাতিল কর ক্যারি অন পুনরায় চালু করার দাবি জানান শিক্ষার্থীরা।
মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. জি এম নাজিমুল হক বলেন, ‘ক্যারি অন নয়, সিজিপিএ-ই শিক্ষার্থীদের জন্য ভালো।’










