বরিশাল প্রতিনিধিঃ
নানা আয়োজনের মধ্যে দিয়ে বরিশালে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৬ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে বরিশাল গণসংহতি আন্দোলনের আয়োজনে অশ্বিনী কুমার হল চত্বরে মাওলানা ভাসানীর অস্থায়ী প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময়ে মজলুম জননেতা মওলানা ভাসানীর অস্থায়ী প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন গণসংহতি আন্দোলন, ছাত্র ফেডারেশন, মওলানা ভাসানী পাঠাগার, ভাসানী অনুসারী পরিষদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস)।
শেষে গণসংহতি আন্দোলন বরিশাল জেলা কমিটির অন্যতম সদস্য নজরুল ইসলাম খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা কমিটির আহŸায়ক দেওয়ান আবদুর রশিদ নীলু, ছাত্র ফেডারেশন বরিশাল জেলা কমিটির সহ সভাপতি হাছিব আহমেদ, ভাসানী অনুসারী পরিষদের আহŸায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, বাসদ বরিশাল জেলা কমিটির সদস্য বিজন সিকদার প্রমূখ।










