বরিশাল প্রতিনিধিঃ
বরিশালের গৌরনদী বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ছয় বোতল বিদেশী মদসহ নয়ন সাহা (২৬) নামের এক যুবককে আটক করেছে র্যাব-৮ এর সদস্যরা। আটককৃত নয়ন গৌরনদী পৌর এলাকার উত্তর বিজয়পুর মহল্লার যাদব সাহার ছেলে।
বৃহস্পতিবার সকালে র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে গৌরনদী বাসষ্ট্যান্ড সংলগ্ন ইসলামিয়া মিষ্টান্ন ভান্ডারের সামনে অভিযান চালিয়ে বিদেশী ছয় বোতল মদসহ নয়ন সাহাকে আটক করা হয়।
এ ঘটনায় র্যাবের ডিএডি মোঃ আব্দুল মতিন বাদী হয়ে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার দুপুরে আটককৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।










