বরিশাল প্রতিনিধিঃ
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের হামলা, অভিযান, নেতাকর্মীদের গণগ্রেফতার, হয়রানী ও হতাহতের প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে নগরীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নগরীর অশ্বিনী কুমার টাউন হল সংলগ্ন বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে মহানগর ও জেলা দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা।
মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক শাহ আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মহনগর বিএনপির সাবেক সদস্য সচিব আক্তার হোসেন মেবুল, মহানগর যুবদলের সিনিয়র সহসভাপতি কামরুল হাসান রতন, মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ প্রমুখ।










