বরিশাল প্রতিনিধিঃ
পোলট্রি শিল্প রক্ষায় জাতীয় কমিটি গঠন করে প্রতিটি জেলায় তদারকীর, এই কমিটি মুরগীর বাচ্চা ও খাবারের দামের উপর ভিত্তি করে ডিম এবং মাংসের দাম নির্ধারণ, খামারী কত টাকা পাবে, আড়তদার কত টাকা কমিশন পাবে এবং ভোক্তা কত টাকায় ডিম ও মুরগী কিনতে পারবে সেটা নির্ধারণ করে দেবে জাতীয় কমিটি।
রোবাবার (২৮ আগস্ট) বেলা ১১টায় বরিশাল প্রেসক্লাবে পোলট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ বরিশাল বিভাগীয় শাখার এক সংবাদ সম্মেলনে এমন দাবী জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তাব্যে সংগঠনের সভাপতি মো. আব্দুর রহিম গাজী বলেন, ডিমের দাম স¤প্রতি বেড়ে যাওয়ায় সরকারের বিভিন্ন সংস্থার অনবরত অভিযানের মুখে আড়তদার ও দোকানীরা ডিম কিনতে চান না। এতে খারামগুলোতে একটা অস্থিরতার সৃষ্টি হয়েছে। বাজারে ডিম সরবরাহ বন্ধ হয়ে গেলে পোলট্রি খামারী, পোলট্রি ফিড ও পোলট্রি ওষুধ বিক্রির দোকানগুলো বন্ধের উপক্রম হয়েছে। একটা স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনতে না পাড়লে দেশের পোলট্রি শিল্প ধ্বংস হয়ে যাবে বলে আশংকা করেন।
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, সরকার বিদেশ থেকে ডিম আমদানীর পরিকল্পনা করে দেশীয় পোলট্রি শিল্পকে হুমকীর মুখে ফেলেছে। সরকার ডিম আমদানী না করে পোলট্রি ফিড আমদানী করলে দেশীয় পোলট্রি ফিডের বাজার স্থিতিশীল হবে। বাংলাদেশে উৎপাদিত একটি কোম্পানীর ফিড ভারতে বিক্রি হয় ১ হাজার ৬শ টাকা এবং পাকিস্তানে বিক্রি হয় দেড় হাজার টাকা। অথচ একই কোম্পানীর পোলট্রি ফিড বাংলাদেশে বিক্রি হয় ২ হাজার ৮শ থেকে ২ হাজার ৯শ টাকায়। পোলট্রি খাতের প্রতিটি স্থরে সরকারের তদারকী কামনা করেন তারা।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের বিভাগীয় সহসভাপতি ফরিদ উদ্দিন হাওলাদার ও মিজানুর রহমান মিলু এবং সাধারন সম্পাদক এনায়েত হোসেন প্রমূখ।










