বরিশাল প্রতিনিধিঃ
উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায় এই শ্লোগানে বরিশালে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। সোমবার (২ জানুয়ারী) সকালে বরিশাল জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতর এর আয়োজন করে।
দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়। এতে অংশ নেয় বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান, জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন, বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহম্মদ, বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (উপসচিব) মোঃ শহীদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহজাহান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মোঃ ইউনুস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আল-মামুন তালুকদার, প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজসহ অনেকে।
শেষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষ শিশু পরিবারের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান, হুইলচেয়ার বিতরণ করা হয় পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।










