বরিশাল প্রতিনিধিঃ
‘প্রগতিশীল প্রযুক্তি অন্তর্ভুক্তিমূলক উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ এই শ্লোগান নিয়ে বরিশালে অনলাইন খতিয়ান সরবরাহকারী কিয়স্ক মেশিন উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় কমিশনার আমিন উল আহসান।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে কিয়স্ক মেশিন উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন, স্থানীয় সরকার উপ-পরিচালক গৌতম বাড়ৈ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহ মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সোহেল মারুফ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুম্পা সিকদার প্রমূখ।










