মুলাদী প্রতিনিধিঃ
বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নের পূর্ব হোসনাবাদ গ্রামের একটি খাল থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর (৩০) লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
শুক্রবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে মুলাদী থানার অফিসার ইনচার্জ এসএম মাকসুদুর রহমান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয়রা খালে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে একদিন আগে হত্যার পর লাশ খালের পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে।










