মোঃ শাকিল আহমেদ , বামনা ( বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনায় বাংলাদেশ রিপোটার্স ক্লাবের জেলা কমিটি সম্পন্ন করা হয়েছে।
বাংলাদেশ রিপোটার্স ক্লাবের কেন্দ্রীয় সচিব মফিজুর রহমান সোহেলের স্বাক্ষরিত অনুমোদনে গত শনিবার দুপুরে বরগুনায় ১৬ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
এতে দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম রতন কে সভাপতি এবং দৈনিক মুক্ত খবর পত্রিকার জেলা প্রতিনিধি রুহুল আমিন কে সাধারন সম্পাদক করে (১৬) সদস্য বিশিষ্ট একটি জেলা কমিটি গঠন করা হয়।
এ কমিটির অন্যান্য সদস্যরা হলেন- শহিদুল ইসলাম রিপন–সিনিয়র সহ-সভাপতি (দৈনিক স্বাধীন সংবাদ ), সজিব মিয়া -সহ সভাপতি (এশিয়ান টেলিভিশন) মিরাজ খান – যুগ্ম -সাধারণ সম্পাদক (দৈনিক স্বদেশ প্রতিদিন) আসাদুল হক সবুজ – সাংগঠনিক সম্পাদক (দৈনিক বাংলা ৭১), শাহাদাত হোসেন -সহ-সাংগঠনিক সম্পাদক (দৈনিক মানবকন্ঠ ) এইচ এম রাসেল –দপ্তর সম্পাদক (দৈনিক ভোরের ডাক), মো, রাসেল–প্রচার সম্পাদক (দৈনিক মতবাদ) সাইফুল ইসলাম –অর্থ বিষয়ক সম্পাদক (মুভি বাংলা টিভি), রাসেল মাহমুদ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক (পল্লী টিভি), নাঈম ইসলাম হাইরাজ- সাংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক (দৈনিক কালবেলা) নুরুল আমিন – তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক (দৈনিক সময়ের কন্ঠ),এইচ এম ফোরকান মাহমুদ –নির্বাহী সদস্য (দৈনিক প্রানের বাংলাদেশ),মেহে










