বরগুনা প্রতিনিধিঃ
গতকাল ২৩ শে জুন, ২০২৩ ইং তারিখ রাত্র ১২:৩০ ঘটিকায় বরগুনার বেতাগীতে দেশীয় অস্ত্র সহ একজন ডাকাত আটক করেছে বেতাগী থানা পুলিশ।
বেতাগী থানার এসআই (নিঃ)/মোঃ রফিকুল ইসলাম- এর নেতৃত্বাধীন একটি চৌকশ টিম বেতাগী পৌরসভার ফেরিঘাট সংলগ্ন নদীর তীরবর্তী পশ্চিম পার্শ্বে ডাকাতির প্রস্তুতি গ্রহণকারী ৮/১০ জনের একটি ডাকাত দলকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল ডাকাতির অস্ত্র-সরঞ্জামাদি ফেলে পালানোর সময় ডাকাত হাকিম জোমাদ্দার ওরফে হাইক্কা ডাকাত(৪৫) নামে একজনকে আটক করতে পেরেছে।
আটককৃত হলেন বাকেরগঞ্জ থানার, বরিশাল জেলার, সাং মধ্য মহেশপুর ১৪ নং নিয়ামতি ইউনিয়নের, মৃতঃ ইউসুফ আলী জোমাদ্দার এর ছেলে।
এ সময় ডাকাতির জন্য ব্যবহৃত, একটি ইঞ্জিন চালিত কাঠের তৈরী ট্রলার, একটি লোহার তৈরী কাটার, একটি কাঠের বাটযুক্ত লোহার তৈরী ছেনা, একটি প্লাষ্টিকের বাটযুক্ত কাঠ কাটার করাত, দুইটি লোহার তৈরী ধারালো চাকু, একটি কাঠের মুগুর, যাহা লম্বা ১৬(ষোল) ইঞ্চি, একটি বাটনযুক্ত 2G itel মোবাইল উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বেতাগী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং ডাকাত দলের বাকি সদস্যদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।










