মোঃ শাকিল আহমেদ, বরগুনা প্রতিনিধি।
বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের উত্তর কাকচিরা গ্রামের দুবাই প্রবাসী এনায়েত খানের ছেলে রাজু মিয়ার ঘরে ভয়ংকর এই চুরির ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটেছে বরগুনা জেলার বামনা উপজেলার ০৪ নং ডৌয়াতলা ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের গাপতলা গ্রামের সাবেক মরহুম মেম্বার নুরুল ইসলাম খানের বাড়ি সংলগ্ন।
সৌদি প্রবাসী রাজু মিয়ার মা রাশেদা বেগম জানান, প্রতিদিনের ন্যায় রাত দশটার দিকে পুত্রবধূ ও একমাত্র নাতিকে নিয়ে ছেলের ঘরে ঘুমিয়েছিলেন তারা। হঠাৎ ঘরের দরজায় লাথি মারার শব্দ। দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে কয়েকজন মুখোশধারী লোক। লোকগুলো আমার পুত্রবধূ এবং আমাকে চড়থাপ্পর মেরে আমার পুত্রবধূর ওড়না দিয়ে পিছমোড়ে আমার হাত বেঁধে ফেলে। এরপর আড়ে টানানো রশি দিয়ে পুত্র বধূকে খুঁটির সাথে বেঁধে মারধর করে টাকা, স্বর্ণ, মোবাইল ফোন নিয়ে যায় মুখোশ ধারীরা। এর পর নারাচারা করে আমার বাঁধন খুলে ডাকা ডাকি করলে প্রতিবেশী কালাম ও তার স্ত্রী এমিলি এসে আমার পুত্র বধূর বাঁধন খুলে দেয়। এরপর চেয়ারম্যান ও থানায় জানিয়েছি।
প্রতিবেশী আবুল কালাম বলেন, বিকট একটা শব্দ হয়েছে। এর কিছুক্ষণ পরেই টিন পিটানো এবং ডাক চিৎকার শুনি। এরপর ঘরে এসে দেখি খুঁটির সাথে রাজুর বউকে বাঁধা। আর রাজুর মা তার নাতিকে নিয়ে কান্নাকাটি করছে আর বলছে যে আমাগো সব টাকা পয়সা জিনিসপত্র লইয়া গেছে ডাকাইতে। তবে রাজুর বউকে অনেক মারধর করছে এবং গায়ের পোষাকও ছেঁড়া দেখছি ।
এছাড়াও আরও এক প্রতিবেশী রফিকুল ইসলাম বলেছেন, তাদের তিন জন পুরুষ লোকের মধ্যে কেউ বাড়িতে থাকে না। তিন জনই বিদেশে থাকে। কান্না কাটি শুনে আমরা এসেছি। এসে দেখি রাজুর বউকে খুঁটির সঙ্গে বান্দা। আর তার শাশুড়ি কান্না কাটি করছে। এরপর ঘরের কাপড়-চোপড় এলোমেলো দেখি।
আরও এক প্রতিবেশী মোঃ আঃ হক জানান, ঘরের দরজার খিল ভেঙে চোর ঢুকে তারপর হাত পাও বেঁধে অনেক মারধর করেছে তাদেরকে। টাকা এবং জিনিসপাতি নিয়ে গেছে। হঠাৎ এই চুরির ঘটনায় আমরা সবাই আতঙ্কে আছি।
এ বিষয়ে বামনা থানার অফিসার ইনচার্জ মাইনুল ইসলাম বলেন, রাত্র প্রায় তিনটার দিকে আমাদের কাছে খবর আসে। এরপর সাথে সাথে সেখানে পুলিশ পাঠাই। পুলিশ প্রাথমিকভাবে ভুক্তভোগীর কাছে জিজ্ঞাসা করে জানতে পারে। তাদের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনার তদন্ত করে চোরদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে।










