বামনা ( বরগুনা ) প্রতিনিধিঃ
বরগুনার পাথরঘাটায় ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় জুনায়েদ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২৪ সেপ্টেম্বর) সকালের দিকে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের হোগলাপাশা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। জুনায়েদ ওই গ্রামের ইসমাইল মোল্লার ছেলে।
জানা গেছে, দাদা ইদ্রিস মোল্লার সঙ্গে জুনায়েদ বাড়ির পাশের মাঠে ছাগলকে ঘাস খাওয়াতে যাচ্ছিল।
এ সময় রাস্তা পার হওয়ার সময় একটি ইজিবাইক জুনায়েদকে ধাক্কা দেয়। আহতাবস্থায় শিশুটিকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।










