মোঃ শাকিল আহমেদ, বামনা ( বরগুনা) প্রতিনিধিঃ
ক্ষুদ্র ব্যসার ইচ্ছা বাবা মায়ের কাছে প্রস্তাব দিলে তারা গররাজি হয় কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের পিওনের চাকুরীর জন্য ৫ লাখ টাকা ঘুষের প্রয়োজনীয়তার কথা বাবা মাকে জানালে তারা রাজি হয় কিন্তু ‘আমি অভিভাবকদের ও রাজি করিয়ে পিওনের চাকুরী নয় নিজেই ব্যবসায় যোগ দিয়েছি। পাথরঘাটায় ইকর্মাস এর উদ্যোক্তা পরিচিতি ও মত বিনিময় সভা অনুষ্ঠিত এ কথা বলছিলেন পাথরঘাটা উপজেলা সাগর তীরবর্তী আয়শা বিনতে রফিক ।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সূফল চন্দ্র গোলদার। উপজেলার শতাধিক নারী ক্ষুদ্র উদ্দোক্তা যোগদান করেন ও অনুষ্ঠিত মেলায় তাদের পন্য সামগ্রীপ্রদর্শন করেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভীন । অতিথী হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংকল্প ট্রাস্টের নির্বাহী পরিচালক মির্জা শহিদুল ইসলাম খালেদ, পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী, সম্পাদক আমিন সোহেল, সাবেক সম্পাদক শফিকুল ইসলাম খোকন, মঠবাড়িয়া ই বজারের ইশরাত জাহান মমতাজ ও পাথরঘাটা অনলাইন হাটবাজারের প্রতিষ্ঠাতা খান ফরহাদ ও উদ্দোক্তা নির্মানবিদ এর প্রতিষ্ঠাতা নাইম আহমেদ।
পাথরঘাটা অনলাইন হাট বাজার নামে একটি ইকর্মাস প্লাটফর্ম এ মেলা ও মতবিরিময় সভার আয়োজন করে। পাথরঘাটা ছাড়া ও নিকটবর্তী উপজেলা বামনা ও মঠবাড়িয়া থেকে ক্ষুদ্র উদ্দোক্তারা অংশ গ্রহন করে।
উদ্যোক্তাদের নানা সাফল্য ও ব্যর্থতার কাহিনী স্বগোক্তিতে ফুটে ওঠে। বরগুনা সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী ইমরাত জাহান নিপা বলেন, মাত্র ২০০ টাকা দিয়ে শুরু করে মাত্র কয়েক মাসে তার পূজিঁ দাড়িয়েছে একলাখ টাকায়। বামনা উপজেলার উদ্যোক্তা জেসমিন আক্তার বলেন, তার জীবনে একটি ঝড় উঠেছিল।
তবু তিনি দমে জাননি। বরিশাল বিএম কলেজ থেকে ¯œাতক করে এখন এলএলবি পড়ছেন। নিজ হাতে পোষাক তৈরী করে অনলাইন হাট বাজারে বিক্রী কওে সে টিকে আছে। তানজিয়া আক্তার বলে ন্যুনতম প্লাষ্টিক ব্যবহার করে লেখার বলপয়েন্টতৈরীরকরে বাজারে বিক্রী করছেন। তবে কঠিন শর্ত মেনে কোন ঋণ নেয়ার মত অবস্থায় ক্ষুদ্্র উদ্দোক্তাদের নেই বলে দাবী করেন বক্তারা।
উপজেলা নির্বাহী অফিসার সূফল চন্দ্র গোলদার বলেন, প্রত্যন্ত সাগর পাড়ে এই ক্ষ্রদ্র উদ্দোক্তাদেও পুজিঁ সংকট ও দক্ষতা বৃদ্ধির ব্যবস্থা করতে হবে। অংশগ্রহনকারিরা মেলায় উপস্থিতগন স্টল ঘুরে দেখেন। সন্তোষ প্রকাশ করেন।










